শিফা আল কুরআন লোগো
শিফা আল কুরআন
ব্লগে ফিরে যান
জাদু / সিহর১৫ আগস্ট, ২০২৬

জাদুর চিকিৎসায় শরয়ী রুকইয়াহ

লেখক
শিফা আল কুরআন
পড়ার সময়
৫ মিনিট
জাদুর চিকিৎসায় শরয়ী রুকইয়াহ
জাদু যত কঠিনই হোক, কুরআনের চেয়ে শক্তিশালী কিছু নেই। সঠিক নিয়মে রুকইয়াহ করলে আল্লাহর রহমতে যেকোনো জাদু নষ্ট হয়ে যায়।

জাদুর বস্তু খুঁজে বের করা

যদি আল্লাহ তাআলা স্বপ্নে বা অন্য কোনো মাধ্যমে জাদুর বস্তু (যেমন: পুতুল, চুল, গিট দেওয়া সুতা) দেখিয়ে দেন, তবে জাদুর জিনিসটা পেলে সেটা নষ্ট করাই সবচেয়ে ভালো চিকিৎসা। জাদুর জিনিস পাওয়া গেলে তার ওপর সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফুঁ দিতে হবে এবং গিটগুলো খুলে পানিতে ভাসিয়ে বা পুড়িয়ে দিতে হবে।

জাদুর বস্তু না পাওয়া গেলে

বেশিরভাগ সময় জিনিসটা পাওয়া যায় না। তাতে হতাশ হবেন না। নিয়মিত সেলফ-রুকইয়াহ, কুরআন তিলাওয়াত এবং মাসনূন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা জাদুর প্রভাব নষ্ট করে দেন।

কুরআন তিলাওয়াত ও ফুঁ

প্রতিদিন সূরা বাকারা তিলাওয়াত করুন বা অডিও সেকশন থেকে অন্তত প্লে করে শুনুন। এছাড়া সূরা ইউনুস (আয়াত ৮১-৮২), সূরা ত্বহা (আয়াত ৬৯), এবং আয়াতুল কুরসি বারবার পড়ুন এবং নিজের ওপর ফুঁ দিন।

পানি ও তেলের ব্যবহার

বরই পাতা (৭টি) বেটে পানিতে মিশিয়ে তাতে রুকইয়াহর আয়াতগুলো পড়ে ফুঁ দিন। এই পানি দিয়ে গোসল করলে জাদুর ক্ষেত্রে উপকার হয়। এটা পরীক্ষিত আমল। এছাড়া রুকইয়াহ করা পানি পান করা এবং রুকইয়াহ করা তেল নিয়মিত শরীরে মালিশ করা জাদুর চিকিৎসায় খুব কার্যকর।

ধৈর্য ও ইস্তিগফার

জাদুর চিকিৎসা সময়সাপেক্ষ হতে পারে। হতাশ হয়ে রুকইয়াহ ছেড়ে দেওয়া যাবে না। বেশি বেশি ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করুন এবং তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করুন।

জাদুর জিনিসটা খুঁজে পেলে

জাদুর চিকিৎসায় একটা ধাপ অনেকেই বাদ দেয়। জিনিসটা খোঁজা। পাওয়া গেলে সেটা নষ্ট করাই সবচেয়ে ভালো চিকিৎসা। কিন্তু খুঁজতে হবে মন দিয়ে। আলসেমি করে 'কোথায় খুঁজব' ভাবলে হবে না। আগে আল্লাহর কাছে সাহায্য চান। চাইলে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করুন। যেন গোপন জিনিস সামনে চলে আসে। খোঁজার সময় বারবার সূরা ফালাক আর নাস পড়ুন। পড়া পানি ঘরে ছিটান। অনেক সময় এতেই লুকানো জিনিস সামনে চলে আসে। আবার পানি ছিটানোর কারণেই জিনিসটা নষ্ট হয়ে যায়। দুটোই হয়। কোথায় দেখবেন, একটা একটা করে বলি। শোবার ঘর থেকে শুরু করুন। বালিশ চেপে দেখুন। শক্ত কিছু লাগে? তোশকে কাটা আছে? সেলাই অন্যরকম লাগে? খাটের জয়েন্ট দেখুন। অনেক খাটে পাইপের মতো থাকে, ভেতরে চেক করুন। আলমারি। কাপড়ের ভাঁজে ভাঁজে দেখুন। সব কাপড় নামিয়ে চোরাগুপ্ত চেম্বারগুলো দেখুন। পড়ার টেবিলের ড্রয়ার। রান্নাঘর, চুলা। জানালার কার্নিশ, বারান্দার কার্নিশ। টব থাকলে মাটি দেখুন। অস্বাভাবিক লাগলে খুঁড়ে দেখুন, এমনি এমনি খুঁড়তে বলছি না। সিলিং ফ্যানের পাইপের ভেতরেও তাবিজ পাওয়া যায়। ইলেকট্রিক বক্স সাবধানে দেখুন। ফলস সিলিং, কমোডের ফ্লাশ ট্যাংক, গিজার, এক্সহস্ট ফ্যানের চেম্বার। বাড়ির আশেপাশের গাছের ডাল। পাতা ছাড়া আর কিছু থাকলে চেক করুন। ভেন্টিলেটর ভুলবেন না। পার্স, মানিব্যাগ, পুরনো জুতার বাক্স, গহনার বাক্স। মেইন গেটের আশেপাশে মাটি খোঁড়া মনে হলে সেখানেও দেখুন। পেয়ে গেলে কী করবেন। আমাদের তাবিজ নষ্ট করার নিয়মের পেজে যেভাবে বলা আছে, সেভাবে নষ্ট করুন। নিজে না পারলে অভিজ্ঞ কারো সাহায্য নিন। আর একবার খুঁজে না পেলে হতাশ হবেন না। কয়েক মাস পর আবার খুঁজুন। আগেরবার চোখ এড়িয়ে গেছে, এমন জিনিস পরেরবার পাওয়া যায়। এটা প্রায়ই হয়।