নিয়মিত হিফাজতের আমল
সকাল ও সন্ধ্যায় মাসনূন দোয়াগুলো পড়া, ৫ ওয়াক্ত সালাত জামাতে আদায় করা এবং সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা। সকাল-সন্ধ্যার আমল ঠিকমতো করলে শয়তান সহজে ক্ষতি করতে পারে না।
ঘরে সূরা বাকারা তিলাওয়াত
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'তোমরা নিজেদের ঘরকে কবরস্থানে পরিণত করো না। নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায়, যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয়।' (সহিহ মুসলিম)। তাই ঘরে নিয়মিত সূরা বাকারা তিলাওয়াত করুন অথবা অ্যাপের অডিও সেকশন থেকে অন্তত প্লে করে রাখুন।
ঘুমানোর আগের রুকইয়াহ
ঘুমের আগে আয়াতুল কুরসি পড়লে সারারাত ফেরেশতা পাহারা দেয়। এছাড়া তিন কুল (ইখলাস, ফালাক, নাস) পড়ে হাতে ফুঁ দিয়ে সারা শরীর মুছে ঘুমানো সুন্নাহ।
রুকইয়াহ করার পদ্ধতি
যদি কোনো সমস্যা অনুভব করেন, তবে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং তিন কুল তিলাওয়াত করে পানিতে ফুঁ দিন এবং পান করুন। এছাড়া অলিভ অয়েল বা কালোজিরার তেলে ফুঁ দিয়ে তা পুরো শরীরে মালিশ করতে পারেন।
কখন অন্যের সাহায্য নেবেন?
যদি রোগীর অবস্থা এমন হয় যে সে নিজে তিলাওয়াত করতে পারছে না বা অস্বাভাবিক আচরণ করছে, তবে পরিবারের অন্য সদস্যরা তার ওপর পড়ে ফুঁ দেবেন। প্রয়োজনে কোনো ভালো আলেমের পরামর্শ নিন।
অনেকদিন পরও উন্নতি না হলে
অনেকদিন নিজে রুকইয়াহ করলেন, তবু অবস্থা একই। তখন অভিজ্ঞ রাকির কাছে সরাসরি রুকইয়াহ করান। ঘরটা আবার তন্ন তন্ন করে খুঁজুন। ছবি, পুতুল, মূর্তি থাকলে বের করে দিন। ১-২ মাস পর আবার খুঁজুন। প্রথমবার না পাওয়া জিনিস পরেরবার পাওয়া যায়।


